মালদা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, বিয়ে করতে অস্বীকার করাই আত্মহত্যা ছাত্রীর

বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের মিরজাচক গ্রামে বাড়ি বিউটি সাহার(১৭)। সে বেদরাবাদ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। প্রায় এক বছর আগে থেকে সে বেদরাবাদের রাড়িবোনা গ্রামের ছেলে রিতম মণ্ডলের সাথে প্রেমের সম্পর্কে জরিত ছিল। মাস দেড়েক আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিতম ধর্ষণ বিউটিকে ধর্ষণ করে। এরপর বিউটি গর্ভবতী হয়ে পরলে রিতম তাকে বিয়ে করতে অস্বীকার করে। এই নিয়ে থানায় রিতমের নামে বিউটি থানায় একটি অভিযোগ দায়ার করে। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ না নেয়নি বলে অভিযোগ। 

        এরপর শনিবার সকালে বিউটিকে বাড়িতে ডেকে পাঠায় রিতম ও তার মা সুলেখা মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ডেকে বিউটিকে প্রচণ্ড মারধোর করে ও মুখে বিষ ঢেলে দিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বিউটি সেখান থেকে কোন রকমে পালিয়ে যায়। অপমানিত হয়ে সে বাড়ি ফিয়ে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

        বিউটির বাবা পেশায় একজন ফেরিওয়ালা সে সকালেই নিজের কাজে চলে যান। ঘটনাটি বিউটির ছোট ভাই ও বোনদের নজরে আসে। তারা জানলা দিয়ে দেখতে পান তার দিদির দেহ ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারা আশেপাশে সবাইকে ডাকাডাকি করে। এরপর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ।  তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।